১২টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৬ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

swrrসাতক্ষীরায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করা হয়েছে।

সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ঐ ব্যক্তিকে আটক করেন।

আটককৃত ব্যক্তির নাম জয়দেব ঘোষ। তিনি স্থানীয় ভোমরা গ্রামের বাসিন্দা।

ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, জয়দেবের বিরুদ্ধে অনেক আগে থেকেই স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২টি স্বর্ণের বারসহ জয়দেবকে আটক করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G