১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ জুলাই

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

khaladaসোনালী ব্যাংকে ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি টাকা ঋণখেলাপী মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা ‍জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৪ জুলাই পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

মামলার অভিযোগ গঠনের নির্ধারিত দিন মঙ্গলবার ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস পরবর্তী এ দিন ধার্য করেন।

এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য় ছিল মঙ্গলবার। কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা সমনের জবাব দিতে না পারায় তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এর আগে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শার্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে বিবাদী করার জন্য ২০১৫ সালের ৮ মার্চ আদালতে আবেদন করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৬ মার্চ ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আরা হ্যাপী এ মামলায় তাদের বিবাদী করেন। চলতি বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান।

২০১৩ সালের ২ অক্টোবর ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপীর অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G