১৯ সালের এক দিন আগেও নির্বাচন নয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

nasimবিএনপি নেতাকর্মীরা যতই নাশকতা করুক আগামী ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, হরতাল অবরোধের নামে এখন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বসে কাপুরুষের মতো পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।

তবে যতই নাশকতা করুক আগামী ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। আর ১৯ সালের নির্বাচন হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন নেতা মানুষ হত্যা করতে পারেন পৃথিবীর কোথাও এমন নজির নেই। সন্ত্রাস করে কেউ ক্ষমতায় যেতে পেরেছে। আপনি (খালেদা জিয়া) নিরীহ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চাচ্ছেন। তা কখনো বাংলার সাধারণ মানুষ তা মেনে নিবে না।

এসময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিনসহ ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এবং করিমগঞ্জে স্থাপিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G