সহিংসতার দায় স্বীকার করলে সংলাপ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

হানিফবিএনপি-জামায়াত বর্তমান সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার ও হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিলে সরকার সংলাপের কথা ভাববে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সোমবার দুপুরে দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সংলাপের কথা বলে আসছে।

আমি তাদেরকে বলবো বর্তমান সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগে বিএনপি-জামায়াতকে চাপ সৃষ্টি করুন। তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য।

বর্তমান সহিংস কর্মকাণ্ডের জন্য বিএনপি দায়ী নয় তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, তারা যদি এ কর্মকাণ্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সঙ্কট হচ্ছে পেট্রোল বোমা মের মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া।

এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসের জন্য? তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি বর্তমান সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এ কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সম্ভব। তাই করতে আমরা বদ্ধপরিকর।

প্রতিক্ষণ/এডি/হানিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G