সন্তানদের গলাকেটে হত্যা করলেন বাবা

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

killমোহাম্মদ কাশেম নামে এক ব্যক্তি তার দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় গলাকেট হত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার চকরিয়ায় । এ সময় কামড়িয়ে আহত করেছেন স্ত্রীকে। ঘাতক কাশেমকে আটক করেছে পুলিশ।

উপজেলার উত্তর হারবাংয়ের গায়নি কাটা গ্রামের পাহাড়ি এলাকায় সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোহাম্মদ কাশেম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ফিরেন তিনি। এ সময় স্ত্রী সায়েরা খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে রাগান্বিত হয়ে তিনটি ছাগলকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার বড় ছেলে বাধা দিতে গেলে তার ওপর হামলে পড়েন কাশেম। একপর্যায়ে পালিয়ে রক্ষা পায় তার বড় ছেলে।

এর পরপরই মোহাম্মদ কাশেম তার মেঝ ছেলে মোহাম্মদ জামাল (০৮) ও মেয়ে তানজিনা আকতারকে (০৩) ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেন। এ সময় তার স্ত্রী সায়েরা খাতুন (৩৫) বাধা দিতে আসলে তাকেও কামড়িয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে কাশেমকে ধরিয়ে দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মোহাম্মদ কাশেম মিয়ানমারের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। মানসিক ভারসাম্যহীন কাশেম মদ পান করে আরও বেপরোয়া হয়ে উঠেন। ফলে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

তিনি জানান, কাশেমকে আটক করা হয়েছে। দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষন/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G