৩১ মার্চের মধ্যে নিজামীর আপিলের সারসংক্ষেপ

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Nijami-fashiমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রাষ্ট্র এবং আসামীপক্ষ উভয়কেই আপিলের এই সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানান, যদি উভয়পক্ষ সারসংক্ষেপ জমা দিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে সারসংক্ষেপ ছাড়াই আপিল শুনানি শুরু করা হবে।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।

এ ছাড়া নিজামীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ মঙ্গলবার নিজামীর আপিলের সারসংক্ষেপ আদালতে দাখিলের নির্ধারিত দিন ছিল। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিজামীর আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে  মোট ১৬৮টি  যুক্তি দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G