৩২ বিমানযাত্রীর প্রাণ বাঁচলো

প্রকাশঃ মে ১৬, ২০১৬ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

NovoAir+2

নভোএয়ারের ৩২ জন যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেন আজ সকালে। আজ সকাল ১০টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি বিমান ঢাকা থেকে রাজশাহী বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসলেও আকাশে যান্ত্রিক ক্রটির কারণে সেটি আবার ঢাকা বিমানবন্দরে ফিরে যায়। পরে ত্রুটি মেরামত করে সেটি আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। নভোএয়ারের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আকাশে অনেক সময় ধরে ঘুরে অবশেষে ঢাকা বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করে বিমানটি। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকেই ভেতরে কান্নাকাটিও শুরু করেন। ওই বিমানে থাকা রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ বিমানটিতে থাকা ৩২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

আয়েন উদ্দিন আরো জানান, বিমানটি মাঝপথ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এ সময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে নভোএয়ারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G