৩৫তম বিসিএসঃ লিখিত পরীক্ষার সময়সূচী

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

korবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)রবিবার তাদের ওয়েবসাইটে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিস্তারিত সূচী প্রকাশ করেছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে।

আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।
২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা ও ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টা।
লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কেউ কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে ওই বিষয়ে তিনি কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।
কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কারো কাছে এসব ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G