৩৬তম বিসিএস প্রিলিমিনারির ফল চলতি সপ্তাহে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pscচলতি সপ্তাহে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ এ তথ্য জানান।

ইকরাম আহমেদ বলেন, দ্রুতই ফল প্রকাশের চেষ্টা করছি, কাজ চলছে।

পিএসসি’র এক কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ হতে পারে।

গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি। বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G