৫ দিনেই ওজন কমান

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ পূর্বাহ্ণ

file (10)কম সময়ের মাঝে ব্যায়াম ও ডায়েট করা ছাড়াও অবিশ্বাস্য দ্রুত উপায়ে ওজন কমানো সম্ভব। সাধারণ একটি পানীয় পানের মাধ্যমেই ওজন কমানোর আশ্চর্যজনক এই ফলাফল পেতে পারেন আপনি। শুনতে অবাক মনে হলেও সত্যি যে এর মাধ্যমে মাত্র ৫ দিনে ৭ পাউন্ডের মতো ওজন কমানো সম্ভব। এজন্য এই পানীয়টি পান করতে হবে খালি পেটে। এই পানীয়টি শরীর থেকে অতিরিক্ত দূষিত পানি বের করে দেয়ার মাধ্যমে ওজন কমায়।

অতিরিক্ত ওজনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরীরের আটকে থাকা পানি। তাই ওজন কমানোর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় পানি ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিডনি ও লিভার পরিষ্কার হয় যার ফলে ওজন কমার গতি বৃদ্ধি হয় এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ।

পানীয়টি তৈরির পদ্ধতি

লেবু- ৩টি
ধনে পাতা- ১কাপ
পানি- দেড় লিটার

পানিতে ধনেপাতা মিহি কুচি ও লেবুর রস খুব ভালো করে মিশাতে হবে বা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এটি সারারাত রেখে দিন ফ্রিজে। পরদিন ৪ বারে এই পানীয়টি পান করুন। তবে অবশ্যই মনে রাখতে হবে খালি পেটে এটি খেতে হবে খাবার আগে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G