সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

প্রবাসী প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ssসৌদি আরবের দাম্মামের দাল্লা নামক স্থানে একটি সোফা করাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বাংলাদেশিসহ ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ৫ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যুর খবর জানালেও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম স্থানীয় সময় দুপুরে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ফেনী জেলার দাগনভূঞায়ার বদিউর রহমানের ছেলে মীর রহমান, কুমিল্লা চান্দিনার আবু মূসা, কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী এলাকার নিসা মিয়া, চাঁদপুরের লোকমানের ছেলে আবু মোল্লা এবং কুমিল্লা নাঙ্গলকোট থানার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান।

সারওয়ার আলম জানান, দাম্মামের ‘দাল্লা সানাইয়া’ নামক এলাকায় স্থানীয় সময় ভোর ৫ টার দিকে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকান্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে এখনো কার লাশ কোনটি তা শনাক্ত করা যায়নি, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।”

নিহত অপর শ্রমিক পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

প্রতিক্ষণ /এডি/রিয়াদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G