আজকের রাশিফল (২৫শে ফেব্রুয়ারী)
প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):
ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে বিদেশ সঙ্ক্রান্ত বিষয়ে সুফল পেতে পারেন। আজ ভ্রমন সংক্রান্ত পেশার সাথে জড়িতদের লাভের দিন। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় কিছু লাভের আশা করা যায়। আজ ভূমি সংক্রান্ত বিরোধে আপনার বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আশা করতে পারেন।
বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে):
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি আর্থিক সচ্ছলতা ফিরেপাবার দিন। আর্থিক স্কংট কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আরো কিছু অর্থ লাভের সুযোগ আসতে পারে। আজ বন্ধুদের সাহায্যে অনাকাঙ্খিত পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হবেন। বাড়িতে বড় ভাইবোনের সাহয্য পেতে পারেন। প্রেমে অনন্দ লাভের সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন):
আজ সাংসারিক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হতে পারে। সামাজিক কাজকর্মে আজ আপনার যোগ্যতা ও দক্ষতার প্রমান রাখতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা বেকারত্বের যন্ত্রনায় ভুগছেন তাদের ভাগ্য দেবি সু প্রসন্ন হতে পারে। সমাজ কর্মীদের গন সংযোগ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই ):
আজ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। কারোকারো কর্ম আরম্ভের যোগ রয়েছে। বিদ্যার্থিরা আজ আশানুরূপ সাফল্য লাভ করবেন। বিদেশ গমনেচ্ছুকদের মনবাঞ্ছা পূরনের যোগ রয়েছে। উচ্চশিক্ষার্থে বিদেশে অবস্থান কারীরা আজ ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের আজ নতুন লেনদেন শুভ। আমদানী রপ্তাণী ব্যবসায় আজ আশানুরূপ ফল পাবেন।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট):
আজ ব্যাংক ও মাল্টিপারপাস ব্যবসায় ভালো করবেন।যে কোনো ইন্সুরেন্স থেকে আজ লাভবান হবেন । আজ কারো অসুস্থতার খবর পাবার যোগ রয়েছে। শেয়ার ব্যবসায় লাভবান হতে পারেন। তরুন জাতক জাতিকারা আইনগত জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করলেই ভালো করবেন। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করুন। কারো সাথে বিবাদে না জড়ানোই ভালো।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর):
ব্যবসা বাণিজ্যে আজ লেনদেন আশানুরূপ হতে পারে। নতুন কোনো লেনদেনের কথাবার্তা চলতে পারে। প্রিয়জনের সাথে আজ দেখা হবার যোগ। স্বামী-স্ত্রীদের জন্য রইলো শুভ কামনা। নব দম্পতিদের জন্য আজ দিনটি রোমান্টিকতা পূর্ণ। কোথাও বেড়াতে যাবার যোগ প্রবল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর):
বয়স্কদের শরীর কিছুটা খারাপ যাবার সম্ভাবনা প্রবল। দিনটি অবসাদ পূর্ন ও ক্লান্তিকর হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবেনা। আজ কর্মক্ষেত্রের পরিবেশ আপনার জন্য অনুকূল নয় । কাজের লোকের সাথে কোনো প্রকার বিবাদে না জড়ানোই ভালো। আজ আপনার শত্র“রা তৎপর হয়ে উঠবে। কাজের লোকের ওপর বেশী নির্ভর না করাই ভালো। মানসিক অশান্তি অব্যাহত থাকবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ):
আজ সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমের ক্ষেত্রে ভুলবোঝাবুঝির যোগ প্রবল। বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগী হবার চেষ্টা করুন। আজ শিল্পী ও লেখকদের জন্য দিনটি শুভ। আজ চিত্র নির্মাতা ও রূপালী পর্দার অভিনেতাদের জন্য দিনটি ভালো যাবে। ধন উপার্জনের নতুন কোনো সুযোগ আসতে পারে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):
মাধ্যমিক পরীক্ষার্থীদেরজন্য শুভ কামনা। আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। মায়ের তরফ থেকে পূর্ন সহোযোগীতা পাবেন। আজ প্রত্যাশা পূরনের সুযোগ আসবে। পারিবারিক পরিবেশ ভালো যাবে। আজ গৃহ থেকেই কোনো ভালো সংবাদ পেতে পারেন। নতুন গৃহ নির্মান বা গৃহ লাভের যোগ রয়েছে। পোল্ট্রি ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ):
সাহস পরাক্রম ক্ষমাতা বৃদ্ধির দিন। আজ গনমাধ্যমের সাথে যুক্তরা ভালো ফল পাবেন। লেখক প্রকাশক, সাহিত্যিক, নাট্যকারদের দিনটি শুভ। আজ পোশাক ব্যবসায় নতুন কোনো অর্ডার পেতে পারেন। যারা আজ শপিং করতে চান তারা সকাল সকাল বেড়িয়ে পড়–ন। আজ আপনার যোগাযোগ শুভ। ফেসবুকে প্রত্যাশিত মানুষটির ফ্রেন্ড রিকোয়েস্ট পেতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্র“য়ারী ):
কিছু অর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। পাওনা টাকা আদায়ের যোগ প্রবল। ধন সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। ব্যবসায় কিছু লাভ হলেও ,চাকরীজীবিদের জন্য আর্থিক অবস্থা অপরিবর্তনিয় থাকবে। মুদি মনোহারী ও খুচরা ব্যবসায়ীরা আজ বেচাকেনায় লাভ করতে পারেন। গৃহে অতিথি সমাগম হবার যোগ রয়েছে।
মীন রাশি (১৯ ফেব্র“য়ারী – ২০ মার্চ):
আজ দিনটি ভালোই কাটবে। আপনার ক্ষমতা প্রভাব বৃদ্ধি পাবে। মনের বাসনা পূর্ন হতে পারে। বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সাংসারিক বিষয়ে আজ একটু চাপের মুখে থাকবেন। মানসিক শান্তি ফিরে পেলেও আর্থিক স্কংট কাটার সম্ভাবনা নেই। ব্যয় সংকোচনের চেষ্টা করুন।























