খালেদার গ্রেফতারি পরোয়ানা ৩ থানায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

khaleda11জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ তিনজনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা রাজধানীর তিনটি থানায় পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা এই তিন থানা বরাবর পাঠানো হয়। এর আগে বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু মোহাম্মদ জমাদ্দার এ আদেশ দেন।

বুধবার আদালতে খালেদা জিয়ার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন আদালতে খালেদা জিয়া হাজির না হওয়ায় জামিন ও সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে আদালতের বিচারক এ আদেশ জারি করেন।

খালেদা জিয়া ছাড়া পরোয়ানা ভুক্ত অন্য দু`জন হচ্ছেন মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খালেদা জিয়ার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেসবাহ জানান, নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া।

গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এ দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সর্বশেষ তিনি গত ডিসেম্বরে আদালতে হাজির হয়েছিলেন।
মামলাটির অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G