মান্নার রিমান্ড শুনানি চলছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

indexনাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড আবেদনের শুনানি চলছে।

বুধবার বেলা সোয়া তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে এ রিমান্ড শুনানি শুরু হয়।

এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুল বারেক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মঙ্গলবার রাতে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বুধবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র‌্যাব-২ এর একটি দল মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G