সরকারের পতন আসন্ন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bnpবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের যেকোন পদক্ষেপ সরকারের পতনকেই তরান্বিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার বিএনপির ২০ দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এসময় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফ্যাসিবাদী একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথে প্রধান অন্তরায় জাতীয়তাবাদী শক্তির আস্থার প্রতীক, গণতন্ত্র মুক্তি আন্দোলনের আপোষহীন নেতা বেগম খালেদা জিয়াকে অবৈধ স্বৈরশাসক মিথ্যা মামলায় গ্রেফতার করার সকল আয়োজন সম্পন্ন  করেছে।

এছাড়া দলীয়করণ, কুক্ষিগতকরণ, নগ্নহস্তক্ষেপ ও বিচারক অভিশংসন আইন পাশ করিয়ে সরকার দেশে বিচারিক নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিরোধী দল ও মতকে দমনের হাতিয়ারে পরিণত করেছে সমগ্র বিচার ব্যবস্থাকে। তারই অংশ হিসেবে আজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দেশবাসী, আন্তর্জাতিক মহলসহ সকলেই অবহিত আছেন বেগম খালেদা জিয়াকে সরকার অঘোষিতভাবে গৃহবন্দী অবস্থায় রেখেছেন। যেখানে দীর্ঘ দুই সপ্তাহেরও বেশী সময় ধরে খাদ্য সরবরাহও বন্ধ করে দিয়েছে সরকার। এখনও পর্যন্ত তিনি টেলিফোন, ফ্যাক্স, কেবল সংযোগ ও নেটওয়ার্কসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

সালাহউদ্দিন বলেন, এর আগে পুলিশের পাহারায় খালেদা জিয়ার ওপর হামলা করা হয়। অথচ সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এখন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করায় নিরাপত্তাহীনতার কারণে আদালতে উপস্থিত হতে অপারগতার কথা আদালতকে জানানোর পরও সরকারি প্রভাবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মানসে সরকার এ জাতীয় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে হয়রারি করার ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মামলা-হামলা-গ্রেফতারের ভয় দেখিয়ে গণআন্দোলনকে স্তব্ধ করা যাবে না মন্তব্য করে বিএনপি মুখপাত্র বলেন, ‘জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ ২০ হাজারেরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং কথিত বন্দুকযুদ্ধের নামে শত শত নেতাকর্মীকে হতাহত করেও গণআন্দোলনকে দমাতে না পেরে সরকার অবৈধ গদি রক্ষার শেষ চেষ্টা হিসেবে খালেদা জিয়াকে কারারুদ্ধ করার অপচেষ্টা করছে।’

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আদালতের প্রতি সম্মান রেখেই বলতে চাই- ইতোপূর্বে আদালতে যাওয়ার পথে সরকারি দলের সন্ত্রাসীরা গাড়ি বহরে সশস্ত্র হামলা চালিয়ে দলের অনেক নেতা-কর্মীকে নির্মমভাবে নির্যাতন করেছে পুলিশি সহায়তায়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেপ্তারের যে কোনো পদক্ষেপ বরং সরকারের পতনকেই তরান্বিত করবে। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ আজ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংগ্রামী জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান গণআন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে।’

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G