ব্লগার অভিজিত হত্যায় মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

945695_563211230401818_254148288_nমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল লেখক ড. অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থানায় নিহত অভিজিৎ এর বাবা শিক্ষাবিদ অজয় রায় এ মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা অভিজিৎ রায় ও তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিৎ রায়ের মৃত্যু হয়।

মামলা দায়েরের পর থানায় অজয় রায় বলেন, আমার ছেলেকে হত্যার জন্য উগ্র জঙ্গিবাদীরাই দায়ী। এদের মদদ দিয়েছে জামায়াত।

বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ-রাফিদা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন রাফিদা আহমেদ বন্যা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বইমেলায় একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপালে অভিজিৎ মাথায় গুরুতর জখম হন। আঙুল বিচ্ছিন্ন হয় বন্যার।

ঢামেকের চিকিৎসক সোহেল আহমেদ বৃহস্পতিবার রাতে জানান, গুরুতর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় অভিজিতের। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেন; কিন্তু হাসপাতালে যখন আনা হয়, তখনই তার অবস্থা ছিল সংকটাপন্ন। পরে চিকিৎসকরা রাত সাড়ে ১০টায় অভিজিৎকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G