অভিজিৎ খুনের দায় স্বীকার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

aovijit‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায়ের খুনের দায় স্বীকার করেছে আনসার বাংলা সেভেন বলে একটি গোষ্ঠি।

অভিজিতের ওপর হামলার প্রায় দুই ঘণ্টা পর এক টুইটার বার্তায় তারা এই দায় স্বীকার করে।

এদিকে অভিজিৎ রায়ের হত্যাকারীদের ধরতে ডিবির পাশাপাশি পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি  অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিত রায়ের লাশ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তাঁর স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G