মিথুনের ব্যবসায়িক লাভ, কন্যার ভ্রমন (১লা মার্চ)

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৮:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rashifol311মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল):
পরীক্ষার্থী ভাইবোনের জন্য ব্যস্ত থাকতে পারেন। আজ বৈদেশীক যোগা যোগ শুভ। লেখক ও প্রকাশকেদের দিনটি শুভ । আজ ভালো কোনো সংবাদের সাথে দিনটি শুরু হবে। মন ভালো হয়ে আসবে।ছোট ভাই-বোনের কারো বিয়ের যোগ দেখা যায়।

বৃষ রাশি ( ২১ এপ্রিল- ২০ মে):
কিছু বিক্রয় করতে চাইলে আজ দিনটি শুভ। সঞ্চয়ের চিন্তা ফলপ্রসু হতে পারে। সুখাদ্য ভোজনের যোগ প্রবল। আর্থিক সঙ্কট থাকলেও কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। আজ খুচরা ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন):
অসুস্থদের সুস্থ্য হবার যোগ রয়েছে। পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ফিরে পাবার দিন।আজ দিনটি ভালো যাবে। আজ অস্থিরতা ও তাড়াহুড়ো কমাতে পারলে খুচরা ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। পারিবারিক পরিবেশ আশানুরুপ অনুকূল বলা যায়।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই ):
আজ হোটেল ,মোটেল রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসায়ীদের দিনটি লাভের । আপনার মনের বাঞ্ছা পূরণের যোগ রয়েছে। প্রবাস থেকে কোনো প্রিয়জনের আগমন হতে পারে। সকাল থেকেই ব্যয় বৃদ্ধির ইঙ্গিত পাবেন। আজ অনেকের ভ্রমনের যোগ রয়েছে।বিদেশ যাত্রার সুযোগ আসবে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট):
পরীক্ষার্থীরা বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রেম ও রোমান্সের জন্য আপনার সময় অনুকূল বলা যায়।বাড়িতে কারো বিয়ের আয়োজন চলতে পারে। সকাল সকাল আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে ভালো ঘটনা ঘটতে পারে। আজ বড়দের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর):
পিতার সাহায্যে কোনো বিরোধের অবসান হতে পারে। আজ প্রভাবশালি ব্যক্তির সাহায্য পাবার যোগ রয়েছে। আজ পরীক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল যাবে। চাকরী সংক্রান্ত পরীক্ষায় আজ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ সামাজিক কাজ কর্মে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর):
পরীক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল থাকবে। প্রেম ও রোমান্সকে বেশি গুরুত্ব না দিয়ে বাস্তবকে গুরুত্ব দিন। ভাগ্য আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যারা বিদেশ গমনের চেষ্টা করছেন ,তাদের স্বপ্ন পূরন হতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ):
আজ বিদ্যার্থীদের আত্ম বিশ্বাসী হতে হবে। অনৈতিক কর্ম কান্ডে দূর্ণাম বদনামের আশঙ্কা রয়েছে। ঋণ গ্রহনের আশঙ্কা প্রবল। আজ আপনার আধ্যাত্মীক কাজকর্মে অগ্রগতি হবে। কোনো মৃত আত্মীয়ের সম্পত্তি লাভের যোগ রয়েছে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):
ব্যবসা বাণিজ্যে কিছু লাভের যোগ রয়েছে। যৌথ ব্যবসায়ীদের আজ দিনটি সাফল্যের। মনের মত কাজ করতে পারবেন। দম্পতিদের আজ দিনটি রোমান্টিকতা পূর্ণ। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। কোনো আত্মিয়ের বাড়ী বেড়াতে যেতে পারেন। বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী ):
কাজের লোকদের সাথে অহেতুক চিৎকার চেচামেচি না করাই ভালো। রক্তচাপে যারা ভুগছেন তারা আজ মেডিটেশন করে দিনের আরম্ভ করুন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আজ মানসিক ভাবে অস্থিরতায় ভুগতে পারেন। যে কোনো কাজেই আগ্রহ থাকবেনা। আজ আপনার বিশ্রাম নেওয়া উুচৎ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্র“য়ারী ):
সন্তানের সাফল্যে আপনার মন ভরে উঠবে। কোনো সন্তানের বিয়ের কথা বার্তা চুড়ান্ত হতে পারে। কবি , শিল্পি, সাহিত্যীকদের দিনটি ভালো যাবে।পরীক্ষার্থীরা আজ অবশ্যই সাফল্য পাবেন। মানসিক অস্থিরতাকে নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। আজ প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি আনন্দের।

মীন রাশি (১৯ ফেব্র“য়ারী – ২০ মার্চ):
পরীক্ষার্থীদের প্রত্যাশিত ফল লাভের যোগ রয়েছে। আবাসন ও ভূমি ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আজ আপনার প্রত্যাশা পূরনের দিন। মনের মাঝে লালিত স্বপ্ন পূূরনের যোগ রয়েছে। ভূমি স্থাবর ও যানবাহন লাভের যোগ প্রবল। মায়ের স্নেহে মনোবল ফিরে পাবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G