নোয়াখালীতে যুবলীগ কর্মী খুন

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khunনোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে রেদোয়ান হোসেন লেদু নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাস্টারের পোলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান হোসেন লেদু (২৪) উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মাইজদী তাদের বাড়ির পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিল রেদোয়ান হোসেন লেদু।

এ সময় এলাকার কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাস্টারের পোলের গোড়া এলাকার একটি বাড়ির আঙিনায় তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন আগে নিহত লেদুর সঙ্গে স্থানীয় রুবেলের মোবাইল নিয়ে এবং আরো কয়েকজনের সঙ্গে জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G