সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

oil-trainহবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৭ টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

এতে বিভিন্ন স্টেশনে উদয়নসহ সিলেটগামী  বিভিন্ন ট্রেনে আটকা পড়ে। পরে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনসহ বাকি বগিগুলো শায়েস্তাগঞ্জে নিয়ে আসা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে এই ট্রেনটি উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।’

উল্লেখ্য, উদ্ধারকারী ট্রেনটি আখাউড়া থেকে রওনা দিয়েছে।

প্রতিক্ষণ /এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G