খালেদার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল আবেদনের শুনানি কাল

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

khaleda-zia-2008-12-27-8-3-28_63504জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আদালতে করা আবেদনের বিষয়ে শুনানি আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার বেলা আড়াইটায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ওই আবেদনের বিষয়ে শুনানি করতে চাইলে বিচারক আবু আহমেদ জমাদার এ কথা জানান।

তবে বিচারক জানান, যেহেতু সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ মামলা পরিচালনার জন্য বকশী বাজারে স্থাপিত অস্থায়ী আদালতকে নির্ধারণ করে দিয়েছেন, সেহেতু এ মামলার কোনো বিষয়েই ওই স্থানের বাইরে তিনি শুনতে কিংবা সিদ্ধান্ত দিতে পারবেন না। এ বিষয়ে আগামী ধার্য তারিখে (কাল বুধবার) ওই স্থানে (বকশী বাজারে স্থাপিত অস্থায়ী আদালত) এ বিষয়ে শুনানি গ্রহণ করা হবে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদনটি করেন খালেদার আইনজীবী ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গড় হাজিরার কারণে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G