খালেদা জিয়া জঙ্গিবাদীদের নেত্রী

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

i1_45664আলোচনা বা সংলাপ একটি গণতান্ত্রিক দলের সঙ্গে হয়ে থাকে। কিন্তু খালেদা জিয়া জঙ্গিবাদীদের নেত্রী। তার সঙ্গে কোনো প্রকার সংলাপ হতে পারে না। এটা দেশের সাধারণ মানুষ যেমন বিশ্বাস করে, তেমনি সরকারও বিশ্বাস করে।

শুক্রবার (০৬ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিদেশিদের ওপর নির্ভর করছে। তাদের সে আশাতেও বালি পড়েছে, কূটনীতিকরা সহিংসতা বন্ধ করতে তাদের চাপ প্রয়োগ করছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষা মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, সাবেক এমপি জাকির হোসেন ও জাফর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G