রোববার থেকে ফের ৭২ ঘন্টার হরতাল

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

imagesরোববার (০৯ মার্চ) সকাল ৬টা থেকে আগামী বুধবার (০৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষে বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘসহ সব বিশ্বসংস্থা ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ সব উন্নত রাষ্ট্র এবং সব আন্তর্জাতিক মহলের স্বীকৃতিবিহীন একটি প্রহসনমূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছে। শতকরা ৯৫ ভাগ ভোটারবিবর্জিত স্বঘোষিত স্বৈরাচারী সরকার দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় টিকে থাকার মহড়া দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সংসদ, আইন-আদালত, প্রশাসনসহ সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে পদদলিত করে রাষ্ট্রকে এক ব্যক্তির হুকুমের দাসে পরিণত করতে চায় আওয়ামী লীগ।

স্বাধীনতা পরবর্তীকালে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে নির্মূল করে আওয়ামী লীগই একদলীয় স্বৈরতন্ত্র প্রচলন করেছিল।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার এবং বাক-ব্যক্তিস্বাধীনতা হরণের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস। মৌলিক ও মানবাধিকার হরণ ও গণমাধ্যমের কণ্ঠরোধের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস।

তিনি আরো বলেন, বিরোধীদল ও ভিন্নমতের বিনাশে রক্ষীবাহিনীর গণহত্যার ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাকশালী শাসনের পুরনো মডেলের নুতন সংস্করণই বর্তমান আওয়ামী লীগের শাসকগোষ্ঠী অনুসরণ করে যাচ্ছে হত্যার রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G