চলমান পরিস্থিতি দেশের জন্য অশনি সংকেত

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৭ অপরাহ্ণ

Bনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ঢাকা: বতর্মান রাজনৈতিক অবস্থা দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ধীরে ধীরে রাজনৈতিক প্রেক্ষাপট যে মোড় নিচ্ছে, দেশের জন্য একটি অশনি সংকেত।

তিনি বলেন, সমাধানের জন্য কথা বলতে হবে। এর কোনো বিকল্প নেই। যদি বিদেশিদের হস্তক্ষেপে দেশে কোনো সঙ্কটের সৃষ্টি হয়, তাহলে সেটি দেশের জন্য খুবই লজ্জাজনক হবে।

বিএনপিকে সমাবেশ করতে দিলে দেশের কি ক্ষতি হতো! অথচ তারা তো ঠিকই ১২ তারিখে সমাবেশ করেছেন।

বিএনপির এসব কমর্সূচিতে তার সমর্থন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু খালেদা জিয়াকে সমাবেশ করতে বাধা দিয়ে তারা (সরকার দলীয় নেতাকর্মী) দেশের এ পরিস্থিতি সৃষ্টি করেছেন, ফলে এর মাশুল তো তাদেরকেই দিতে হবে। কারণ দুই দুইবার সরকার বাস মিস করেছে।

তিনি বলেন, সরকারপক্ষ বলেছিল, দরকার হলে ক্ষমতা ভাগ করে নিয়ে দেশের জন্য কাজ করবেন। অথচ আজ বিএনপিকে কথাই বলতে দেওয়া হচ্ছে না।

রিয়াজ রহমানের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বতর্মানে তিনি সুস্থ রয়েছেন। কিন্তু তার অনেক ক্ষতি হতে পারতো। অবশ্যই যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবে সরকার।

যেহেতু রাজনৈতিক অস্থিরতার সময় এ দুঘর্টনা ঘটেছে, সেহেতু এর পেছনে রাজনৈতিক কারও হাত রয়েছে বলেও আশঙ্কা করেছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/সোয়েব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G