সৌদিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images (1)সৌদি আরবের আল হাসা  এলাকায় স্থানে সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (০৭ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রহমত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রহমত উল্লাহ’র বাবা মন্তাজ মিয়া  জানান, তার ছেলে সৌদি আরবের আল হাসা এলাকা একটি দোকানে কর্মরত ছিলো। বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

রহমত উল্লাহ’র ২১ মাসের একটি শিশু পুত্র রয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার বাড়িতে স্বজনদের আহাজারি চলছে।

 

 

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G