কন্যার প্রেম, মেষের সফলতা (১০ই মার্চ)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
গ্রহরাজ মঙ্গলের প্রভাবে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূলে থাকবে। শারীরিক কষ্ট দূর হয়ে কাজের ইচ্ছা বাড়বে। জাতিকারা আবেগকে সংযত করতে পারলে সফল হবেন। প্রেমযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
আজ পারিবারে সমস্যার যোগ আছে। দাম্পত্য সম্পর্কে জটিলতায় জড়াতে পারেন। ব্যবসায় সমস্যা দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা আছে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
প্রতিভার বিকাশ হতে পারে। গ্রহরাজ বুধের শুভ প্রভাবে অর্থ ও সম্মান লাভের যোগ। সৌভাগ্য কাজের জগতে আপনাকে বেশ কিছুটা এগিয়ে দেবে। জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও উপহার লাভের যোগ আছে। হাঁটু, কোমর নিয়ে সমস্যা দেখা দিতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
দিনের শেষে গোটা দিনের কাজের ফলাফলের মাধ্যমে মনে সন্তোষ ফিরে পাবেন। সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত থাকবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ নেই।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
বিভ্রান্তিকর পরিস্থিতির ফলে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়বেন। সন্তানের শরীরের সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ আছে। জাতিকারা অকারণ সমালোচনার শিকার হবেন। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
পরিবারের সদস্যদের উৎসাহে নতুন কাজ করার মানসিক জোর পাবেন। হতাশা দূর হবে। সাফল্যের রাস্তার সন্ধান পেতে কিছুটা দেরি হতে পারে। জাতিকারা ন্যায্য অধিকার দাবি করলেও সেটি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭
শুক্রের অবস্থানগত সমস্যার জন্য সফলতার ক্ষেত্রে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে জটিলতায় ভুগতে হতে পারেন। প্রেমযোগ শুভ নয়।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
তর্ক-বিতর্কের ফলে সমস্যাকে আরও জটিল করে তোলার সম্ভাবনা আছে। নিজের কাজে গতি আনতে চেষ্টা করুন। জাতিকারা জটিল পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়বেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
অভিভাবকদের সাহায্যে সমস্যা সমাধান হবে। বৃহস্পতির শুভযোগের ফলে আর্থিক সমস্যা ও পারিবারিক মনোমালিন্যের সমাধান হবে। জাতিকাদের দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। প্রেমযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
কোনো গোলমাল বা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এর ফলে আপনার সমস্যা বাড়বে। জাতিকারা পরিবারে বিশেষ কাজের জন্য সম্মান পাবেন। পারিবারিক জমায়েত বা অনুষ্ঠানে পরিচালিকার দায়িত্ব নিতে হতে পারে। দাম্পত্য সমস্যার যোগ আছে।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
কেতুর শুভ যোগে কর্মক্ষেত্র বা ব্যবসাজনিত গুরুত্বপূর্ণ সংবাদ আসতে পারে। তবে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে। অভিভাবকদের শরীর নিয়ে ব্যস্ততা থাকবে। জাতিকারা পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। প্রেমযোগ নেই।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আপনার দৃঢ় মনোভাবের জন্য পরিবারে অপ্রিয় হতে পারেন। কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ দূর হবে। উৎসাহজনক খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।
প্রতিক্ষণ /এডি/আরেফিন























