ঢাকা মেডিকেলে মান্না

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

thedailynews24.com_বিতর্কিত ফোনালাপের পর আটক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে শারীরিক অসুস্থতার কারণে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাত সোয়া এগারোটার দিকে তাকে ঢামেকে আনা হয়।

ঢামেক-এর পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করায় দ্রুত মান্নাকে ডিবি`র গাড়িতে করে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করানো হয়। তার ইসিজি করানো হয়েছে। ইসিজি রিপোর্টে মান্নার কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়েনি বলেও জানান মোজাম্মেল হক। তবে নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু পরীক্ষা করানো হবে।

সেনাবাহিনীকে জড়িয়ে সরকার উৎখাতে উস্কানিমূলক ফোনালাপের কারণে ডিবি পুলিশের কাছে ১০ দিনের রিমান্ডে ছিলেন মান্না। মঙ্গলবার তার রিমান্ডের চতুর্থ দিনে তিনি অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হলেন।

 

প্রতিক্ষণ/এডি/লিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G