খালেদাকে গ্রেফতার সময়ের ব্যাপার

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamrulবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন- রাজনীতির নামে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন বিএনপি নেত্রী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কামরুল বলেন, তাদের ছাড় দেয়ার কোন প্রশ্নই ওঠে না। হরতাল অবরোধ প্রত্যাহার করলেও খালেদা জিয়াকে মাফ করা হবে না। প্রত্যেকটি খুনের জন্য তার বিচার করা হবে।

সুশিল সমাজের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা নতুন নতুন ফরমূলা বের করছে। এদেরকেও প্রতিহত করতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে কবি রবীন্দ্র গোপ, আওয়ামী লীগ নেতা আবদুল হাই, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G