বৃশ্চিকের শুভ, বৃষের সম্মান (১২ই মার্চ)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে প্রেম নিয়ে সমস্যার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে শুভ প্রভাব বজায় থাকবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারের অসহযোগিতার ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা আছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা :৯
ব্যবসায় মুনাফা বাড়বে। কর্মক্ষেত্রে শুভযোগ বিদ্যমান। তবে আপনার কারণেই পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ। বৃষ জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান বাড়বে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :৮
ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের জন্য দিনটি খুবই শুভ। বহুপ্রতীক্ষিত কাজের বিষয়ে যোগাযোগ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মধ্যম। জাতিকাদের জন্য অর্থ লাভের যোগ আছে। গৃহিণীদের জন্য দিনটি মিশ্র কাটবে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৭
দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা থেকে মুক্তির পথ বেরুতে পারে। বন্ধুর আগমনে দিনটি ভালোই কাটবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও পারিবারিক ব্যবসায় গোপন শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব। প্রেমযোগ আছে। জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্ভাবনা আছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আকস্মিকভাবে অর্থলাভের সম্ভাবনা দেখা দেবে। প্রেমযোগ আছে। শরীর নিয়ে চিন্তা দূর হবে। অর্থপ্রাপ্তি যোগ আছে। সন্তানের শুভ খবর আসতে পারে। ছাত্রদের জন্য শুভ। বাড়িতে আত্মীয়দের আগমন ঘটতে পারে। জাতিকাদের উপহার বা ধন লাভের যোগ আছে।
টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
ব্যবসায় বড় মাপের লাভের সম্ভাবনা দেখা দিয়েও মিলিয়ে যাবে। বন্ধুদের সঙ্গে অশান্তির আশঙ্কা আছে। প্রেমযোগ নেই। পুত্রের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতিকাদের পারিবারিক সূত্রে অর্থ লাভ হতে পারে। গৃহিণীদের পরিবার নিয়ে দুশ্চিন্তা ঘিরে থাকবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
ব্যবসায় আর্থিক লাভ বাড়বে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পড়াশুনায় উন্নতির সুযোগ আছে। জাতিকাদের বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। গৃহিণীদের জন্য আজকের দিনটি পারিবারিক শুভ কাজের জন্য আদর্শ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
ব্যবসা বাড়বে, সঙ্গে বাড়বে সমস্যাও। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমযোগ আছে। গৃহিণীদের দিনটি কাটবে ব্যস্ততায়। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
রাশিচক্রের প্রভাবে আজকের দিনে ব্যবসায় সমস্যা বাড়তে পারে। চাকরিতে নতুন কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। পরিবারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। জাতিকাদের কর্মক্ষেত্রে দিনটি শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
প্রেমযোগ থাকলেও তা গ্রহের প্রভাবে সমস্যাসঙ্কুল। তবে অর্থপ্রাপ্তি যোগ বর্তমান। জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষায় ইচ্ছুক জাতিকাদের জন্য আসতে পারে শুভ খবর।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
প্রেমে সফলতা আসার সম্ভাবনা আছে। ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য যোগ শুভ। জাতিকাদের জন্য দিনটি মধ্যম। পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়ার যোগ আছে। মীন জাতিকাদের ক্ষেত্রে কোনো ধার্মিক স্থানে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।
প্রতিক্ষণ/এডি/আরিফ























