স্কুলশিক্ষককে গলাকেটে হত্যা, স্ত্রী আহত

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ১২:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

murderখাগড়াছড়ির মহালছড়িতে মিলন বিকাশ চাকমা (৫৫) নামে এক স্কুলশিক্ষককে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার স্ত্রী নিরলতা চাকমাও (৫০) আহত হয়েছেন।

বুধবার মাঝ রাত ২ টার দিকে মাইসছড়ির পূর্ব ক্যাংঘাটের কালোপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নিরলতাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিলন বিকাশ চাকমা নানিয়ারচর উপজেলার নিন্ম ক্যাঙালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলার পশ্চিম কেয়াংঘাট এলাকায় বুধবার রাত  এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক পাশের রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার ক্যাঙ্গালছড়ি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন বীর লতা চাকমা জানান,

আহত নিরলতা চাকমা জানান, রাতে হঠাৎ মিলন বিকাশ চাকমার গোঙানির আওয়াজ পান তিনি। এসময় তার ঘুম ভেঙে গেলে দেখে একজন টর্চলাইট জালিয়ে তার স্বামী মিলন বিকাশের গলা কাটছে। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় সে।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জীব ত্রিপুরা জানান, আহত বীর লতা চাকমার গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা ওই স্কুল শিক্ষককে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করে। এ সময় তার স্ত্রী বীর লতা চাকমা বাধা দিতে গিয়ে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন বিকাশ চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠনো হয়েছে। তবে তিনি এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।

এ ঘটনায় নিহত মিলন বিকাশ চাকমার ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রতিক্ষণ /এডি/মান্নান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G