মকরের সম্মান, মীনের সাফল্য (১৪ই মার্চ)

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasiমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে গ্রহের শুভ প্রভাবে কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। বুদ্ধির ব্যবহারে কাজ হাসিল হবে। জাতিকারা আবেগ সংযত করতে পারলে সফল হবেন। যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসতে পারে। প্রেমযোগ আছে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
পারিবারিক বিষয়ে আপনার ক্ষমতা খর্ব হতে পারে। পারিবারে সমস্যার যোগ আছে। আইনি জটিলতায় জড়াতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা আছে।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ধর্ম চর্চায় মানসিক বিকাশ হতে পারে। সম্মান লাভের যোগ। নতুন পদক্ষেপ আপনাকে বেশ কিছুটা এগিয়ে দেবে। অর্থের জন্যে আটকে আছে এমন কাজ সমাধান হয়ে যেতে পারে। জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও উপহার লাভের যোগ। হাঁটু, কোমর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
নিজের ভুলের জন্য আর্থিক ক্ষতি হতে পারে। তবে দিনের শেষ বেলায় কোনো বিশেষ কারণে মনে সন্তোষ অনুভব করবেন। সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত থাকবেন। পথে কোনো রকম বাধার শিকার হতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
ছোট ছোট ঝামেলার ফলে সমস্যায় পড়বেন। সন্তানের শরীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ আছে। জাতিকারা অহেতুক সমালোচনার শিকার হবেন। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ নেই।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
জীবনে আসবে নতুন সুযোগ। হতাশা দূর হবে। সাফল্যের নতুন রাস্তার সন্ধান দেবে আপনার বন্ধু। কিন্তু চিন্তা থাকবে শরীর নিয়ে। জাতিকারা ন্যায্য অধিকার দাবি করলেও সেটি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। প্রেমযোগ নেই।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে ফলাফল খারাপ হতে পারে। সমস্যা সমাধান করতে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে জটিলতায় পড়তে হতে পারে।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮
সিদ্ধান্ত সহজভাবে নেওয়া অভ্যাস করুন। পরিচিতদের পক্ষে সংবেদনাশীল থাকুন। দিনের শেষে ফলাফল ভালো হবে। জাতিকারা জটিল পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়বেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
প্রতারকের ফাঁদে পা দিয়ে সময় ও সম্পত্তি ক্ষয়ের যোগ আছে। তবে অভিভাবকদের সাহায্যে সমস্যা সমাধান হবে। পারিবারিক মনোমালিন্যের সমাধান হবে। জাতিকাদের দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পরিচিত কারোর জন্য অনেকটা সময় চিন্তা করতে হতে পারে। সামাজিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। জাতিকারা পরিবারে বিশেষ কাজের জন্য সম্মান পাবেন। প্রেম শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
দিনের মধ্যভাগে কোনো অতিথি আসতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। অভিভাবকদের শরীর নিয়ে ব্যস্ততা থাকবে। জাতিকারা পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। প্রেমযোগ আছে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
আপনার দৃঢ় মনোভাব আপনাকে সফল করবে। কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ দূর হবে। উৎসাহজনক খবর আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। প্রেমযোগ শুভ।

প্রতিক্ষণ/এডি।মাহমুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G