রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20 dolরোবাবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ।

শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম ও অন্যায়ভাবে বিএনপি নেতাদেরকে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন ২০ দলীয় জোট প্রধান খালেদা জিয়া চলামান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার যে ঘোষণা দিয়েছেন ২০ দলের পক্ষে থেকে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশবাসী ২০ দলীয় জোটের নেতাকর্মী ও গণতন্ত্রমনা প্রতিটি ব্যক্তি ও শক্তিকে আন্দোলনের কর্মসূচি নিজ নিজ এলাকায় সফলভাবে বাস্তবায়নের জন্য উদাত্ত আহবান জানানো হচ্ছে।

খালেদা জিয়া দেশের চলমান সঙ্কট নিরসনের যে দিক-নির্দেশনা দিয়েছেন তা মেনে নিয়ে অচিরেই দেশের বিরাজমান সমস্যা নিরসণে আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

বরকত উল্লাহ বুলু তার বিবৃতিতে আরও বলেন, ‘গত শুক্রবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া যে অশোভন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আটকের পর দলের আরেক যুগ্ম-মহাসচিব সালহউদ্দিন আহমেদ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।

১০ মার্চ রাত থেকে সালাহউদ্দিন আহমেদ ‘নিখোঁজ’ রয়েছেন। এরপর দলের মুখপাত্র হিসেবে শনিবার থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর দ্বায়িত্ব দেওয়া হয়েছে বরকত উল্লাহ বুলুকে।

প্রতিক্ষণ/এডি/কামরান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G