শান্তির পরিবেশ সৃষ্টি করলে আলোচনা

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

asrafবেগম খালেদা জিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যাহার করে শান্তির পরিবেশ সৃষ্টি করলে আলোচনা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১১ টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার গতকালের সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

তিনি বলেন, মানুষ হত্যা করা গণতান্ত্রিক আন্দোলন নয়। জঙ্গি সংগঠন আইএসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি-জামায়াত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান আশরাফ।

এসময় আশরাফ বলেন, ‘খালেদা জিয়া, আপনি যেটাই চান না কেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনোদিন কোনো কিছুই সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং সরকারকে জিম্মি করে কোনো কিছু আদায় করাও যাবে না।’

তিনি বলেন, ‘মানুষ, পুলিশ, নারী, শিশু, দিনমজুর পুড়িয়ে মারা বন্ধ করলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে। সে পরিবেশেই একমাত্র আলোচনা সম্ভব।’

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G