যুবদল নেতার বাসা থেকে ৭৫ ককটেল উদ্ধার

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kkkkরাজধানীর পুরান ঢাকার লালবাগে যুবদলের কেন্দ্রীয় নেতা মীর নওয়াজ আলীর বাসা থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।

উদ্ধারকৃত এসব সরঞ্জামের মধ্যে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ ৭৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

লালবাগ থানার ওসি মনিরুজ্জামান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে লালবাগে জগন্নাথশাহ রোডের ১৮৭/সি বাসায় গতরাতে অভিযান চালানো হয়। বাসা থেকে ৭৫টি ককটেল, আড়াই কেজি বিস্ফোরক, জর্দার কৌটা, স্প্লিন্টার, কাচের বোতলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বোমা গুলো বেশ শক্তিশালী।

তিনি আরও জানান, বাসাটি যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীর। অভিযান চালানোর সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতরেও কেউ ছিল না। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G