চাঁদপুরে পেট্রোল বোমায় নিহত এক, দগ্ধ ৩

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৮:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

ট্রাকে-আগুন1চাঁদপুর সদর উপজেলায় দুটি পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ট্রাক চালক জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো তিনজন।

আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফকে (৩৮) স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের মুখমণ্ডলসহ শরীরের সিংহভাগই ঝলসে গেছে বলে জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতোলের কর্তব্যরত চিকিৎসক। এ দিকে রঘুনাথপুরে অপর ঘটনায় আমানত খান (৪০) নামের এক ট্রাকচালকের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া আহত হয়েছেন হেলপার কালু বেপারী (২২)।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক চাঁদপুর হরিনা ফেরিঘাটের দিকে আসছিল। পথিমধ্যে চান্দ্রা সড়কে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ট্রাক চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় খোরশেদ, রুবেল ও শরিফ দগ্ধ হয়ে সেখানে কাতরাতে থাকে। পরে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

অন্যদিকে রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে পুরাণবাজারে একটি পণ্যবোঝাই ট্রাকের গতিরোধ করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই সময় চালক আমানত প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এই ঘটনায় হেলপার কালু বেপারীও আহত হয়।

এ ঘটনায় আহতরা হলেন- আমানত শহরের গুণরাজদি কবিরাজ বাড়ির মৃত মোস্তাক হাজির ছেলে আমানত। হেলপার কালু বেপারী পুরাণবাজার পশ্চিম বাজার এলাকার শুক্কুর বেপারীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, অগ্নিদগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G