হাসিনার সঙ্গে দেখা করবেন সালাউদ্দিনের স্ত্রী

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

pic-22_198118বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ (১৯ মার্চ) দেখা করবেন।

সকাল  ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন তিনি। এই সময় সালাহউদ্দিনের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিবেন হাসিনা আহমেদ।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

 উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিএনপির পক্ষে বিবৃতি দিয়ে আসছিলেন সালাহউদ্দিন আহমেদ। ১১ মার্চ থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে, ১০ মার্চ রাতে তাকে ধরে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে পুলিশ, র‌্যাব বা গোয়েন্দা সংস্থার কেউই সালাহ উদ্দিন আহমেদকে আটকের কথা স্বীকার করেনি।

সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ মার্চ রাতে পুলিশ ও র‌্যাবের লোকেরা সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায়।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G