ভালবাসা টিকিয়ে রাখবেন যেভাবে

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

iiiiiiiiiiসম্পর্কটি প্রেমের হোক বা দাম্পত্য, একে আজীবন সতেজ ও সুন্দর রাখা বেশ কঠিন ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে নর-নারীর সম্পর্ক ফিকে হয়ে যায়।

নানা রকম পরিকল্পনার মাধ্যমে এই সম্পর্ককে সজীব রাখতে হয়। অতি সাধারণ কাজেই অটুট থাকবে ভালোবাসার বন্ধন। জেনে নিন তেমনই কিছু সাধারণ কাজের সম্পর্কে।

সন্দেহ নয়, রাখুন বিশ্বাস। অহেতুক সন্দেহ সম্পর্ককে নষ্ট করে দেয়। মনে রাখবেন, কেউ প্রতারণা করতে চাইলে আপনি সন্দেহ দিয়ে তাকে ঠেকাতে পারবেন না।

সম্পর্কে সবার আগে চাই সততা। এই জিনিসটি ধরে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই। মনযোগ আকর্ষণের জন্য হলেও কখনো মিথ্যার আশ্রয় নেবেন না।

পরস্পরের প্রতি আস্থা রাখুন চোখ বুজে। সঙ্গীর ওপরে এতটুকু আস্থা রাখুন যে তিনি যা করবেন আপনাদের ভালোর জন্যই করবেন।

নিজেদের সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে দেবেন না, সে যত আপন মানুষই হোক না কেন।

জীবনে যত যাই হোক না কেন কোনো পরিস্থিতিতেই পরস্পরকে গালাগাল করবেন না, খারাপ কথা বলবেন না বা গায়ে হাত তুলবেন না। এগুলো যা সর্বনাশ করে, এর চাইতে বেশী আর কোনো কিছুতেই নয়।
প্রতারণা করবেন কিংবা করার কথা চিন্তাও করবেন না। প্রতারণা করলে প্রতারণাই ফিরে পাবেন ।

নিজের যত্ন করুন, নিজেকে ভালবাসুন, নিজের জন্যও আলাদা সময় রাখুন। নিজেকে রাখুন সুন্দর ও ফিট। সঙ্গীর চোখে আপনার আকর্ষণ অটুট থাকবে চিরকাল।

সম্পর্কের বুনোট গাঁথুন বন্ধুত্ব দিয়ে। পরস্পরের সঙ্গে মন খুলে কথা বলুন, একসঙ্গে শখের কাজ করুন, পরস্পরের কমন পছন্দের কাজগুলো দিয়ে আনন্দে ভরিয়ে রাখুন জীবন।

দু’জনই পরস্পরের পরিবারকে সম্মান করুন। পছন্দ-অপছন্দ যাই হোক না কেন, সম্মানের জায়গাটি যেন ঠিক থাকে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G