রোদেলা দিনে রোদচশমা

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১০:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

e9b538e752805826368dc71ec2965225-Untitled-19বদলে গেছে দিন……

একটা সময় ছিল যখন মনে করা হতো শুধু ফ্যাশন করার জন্যই রোদচশমা। কিন্তু বদলেছে দিন। পাল্টেছে ধারণাও।

রোদচশমা এখন আর শুধু ফ্যাশনের উপাদানই নয়, বরং রোদ থেকে চোখ বাঁচাতে এক গুরুত্বপূর্ণ ও কার্যকর ঢাল। রোদ ছাড়াও ধুলাবালি থেকেও চোখকে বাঁচায় এ ঢাল।

যে ঢাল ব্যবহার করার জন্য আজকাল পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তাররাই। ক্রিকেটার, শিক্ষার্থী, কর্মজীবী, নায়ক, মডেল থেকে শুরু করে নেতানেত্রীরাও ব্যবহার করছেন রোদচশমা। তাহলে আপনিইবা বাদ থাকবেন কেন?

শরীরের একটি বড় অংশ হলো চোখ। চোখের সুস্থতা ধরে রাখতে এই গরমে চাই সানগ্লাস বা রোদচশমা। নানা রংয়ের রোদচশমাতে নিজ ফ্যাশনটাকেও ধরে রাখা যায় মনের মতো করে। ফুটিয়ে তোলা যায় ব্যক্তিত্বের রুচিবোধ।

সরাসরি চোখে রোদ লাগা খারাপ। চোখে রোদ পড়লে সারাক্ষণই আমরা চোখ সংকুচিত করে তাকাই। ফলে চোখের চারপাশের নরম চামড়ায় দ্রুত ভাঁজ পড়ে, কালো দাগ হয়। আর যাদের সাইনাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে রোদচশমা তো খুব জরুরি।

যাদের ত্বক স্পর্শকাতর, তাদের খুব সহজেই মুখের চামড়া পুড়ে যায়। রোদচশমা শুধু চোখ নয়, মুখকেও রক্ষা করে সূর্যের ক্ষতিকর রশ্মি, ধুলো ও অ্যালার্জি থেকে। রোদচশমার সঠিক রং ও আকার নির্বাচন করতে পারলেই নিজেকে সবার মধ্যে আলাদা করে ফুটিয়ে তোলা যায়। রোদচশমা হলো সেই ফ্যাশন অনুষঙ্গ, যা আপনার অতি সাধারণ পোশাকটিকেও ফ্যাশনেবল হিসেবে ফুটিয়ে তুলতে পারে।

রোদচশমার রং ও আকৃতি নির্বাচন করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। রোদচশমা একটু বড় হওয়াই ভালো। যাদের মুখ একটু বড়, তারা অবশ্যই বড় রোদচশমা ব্যবহার করবেন, এতে মুখ ছোট দেখাবে। যাদের মুখ ছোট, তারা চিকন আকৃতি বেছে নেবেন। গোলাকার আকৃতিটা তাদের পরিহার করাই ভালো।

যাদের ত্বকের রং গাঢ় তারা কালো, কফি, গাঢ় বাদামি রঙের চশমা পরলে ভালো দেখায়। যাদের গায়ের রং উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি, লাল রং পরলে ভালো দেখায়। এ সময়ে বড় ফ্রেমের বেশ রংচঙে রোদচশমাই বেশি চলছে। বেগুনি, লাল, নীল, সবুজ ইত্যাদি রঙের রোদচশমা পরতে দেখা যাচ্ছে। পোশাকের রং মাথায় রেখে রোদচশমা নির্বাচন করতে পারেন।

পছন্দসই ও সামর্থ্যরে ভেতর রোদচশমা যেখানে পাওয়া যায় নিউমার্কেট, চাঁদনীচক, মৌচাক, বাইতুল মোকারম মার্কেট, রাপা প্লাজা, সানরাইজ প্লাজা, বসুন্ধরা সিটি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G