হিলি সীমান্তে ২ বাংলাদেশী আটক

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

HILIঅবৈধভাবে ভারতে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে মো. শহীদ উদ্দিন (৩৪) ও সুজিত দাস (৩৮)  নামে দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের কামালগেট থেকে শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক মো. শহীদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার কাঞ্চনঘাট গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে এবং সুজিত দাস (৩৮) একই গ্রামের ঠাকুর দাসের ছেলে।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা কয়েকদিন আগে হিলি সীমান্তের কামালগেট দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে বেড়াতে যান। সেখানে কয়েকদিন থাকার পর শুক্রবার দেশে আসার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মিল্কন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G