মান্নাকে ঢাকা উত্তরের প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

manna nagorikকারাগারে আটক নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য।

নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

কমিটির প্রবীণ সদস্য এড. ফজলুল হক সরকারের সভাপতিত্বে সভায় উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কারাবন্দী আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি, ডিসিসি নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় মান্নার ফোনালাপ বিকৃতভাবে প্রচার করে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G