‘৫ জানুয়ারির মতো ভুল করবে না বিএনপি’

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tofayelআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিয়ে ৫ জানুয়ারি মতো বিএনপি একই ভুল করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতি আয়োজিত ‘বাইয়োক্যামিস্ট্রি, ইন্ড্রাস্ট্রি অ্যান্ড সাসটেইন্যাবল ইকোনোমি’ শীর্ষক এক কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আমরা চেয়েছিলাম ৫ জানুয়ারিতে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে কিন্তু বিএনপি তাতে অংশ না নিয়ে ভুল করছেন। আশা করি ৫ জানুয়ারির মতো আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ওই একই ভুল করবে না বিএনপি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়ে হত্যাকরে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।

তিনি বলেন, বিএনপি ঘরে বসে হরতাল ডাকে, রাস্তায় নামে না। তাদের হরতাল তারা নিজেরই মানে না। আর সাধারণ মানুষ তো মানছেই না।

এসময় বিএনপিকে সহিংসতার পথ পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার আহবান জানান তোফায়েল আহমেদ।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G