আজ বিশ্ব আবহাওয়া দিবস

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১১:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

2মানবজাতির ইতিহাসে আবহাওয়া গুরুত্বপূূর্ণ নিয়ামক। মানুষের সুস্থতা ও সুন্দর জীবনযাপনে অনুকূল আবহাওয়া কাম্য। আর সে গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতি বছর সারা বিশ্বে আবহাওয়া দিবস পালিত হয়ে থাকে। আজ (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস। এবার দিবসের প্রতিপাদ্য হচ্ছে `জলবায়ু কার্যক্রম জলবায়ু জ্ঞান`।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করবে। এ ছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের প্রদর্শনের জন্য খোলা রাখা হবে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা বলা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। অধিদপ্তরের সদর দপ্তরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসে দিবসটি সীমিত আকারে পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে আবহাওয়া-সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও ভিডিওচিত্র জনসাধারণের জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G