শরীর সুস্থ রাখতে পেঁপে

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

blended papaya juiceসারা বছরই কাঁচা ও পাকা পেঁপে পাওয়া যায়। পাকা পেঁপে ফল হিসেবে খুব তৃপ্তিদায়ক এবং উপকারী। তরকারি হিসেবে কাঁচা পেঁপের তুলনাই হয় না।

আগে বাঙালির পেটরোগা বলে একটা বদনাম ছিল। আর এই পেটের অসুখে কাঁচা পেঁপে, কলা ও কাঁচা পেপের ঝোল অত্যন্ত ভালো পথ্য।

কাঁচা পেঁপে দিয়ে হরেক রকম রান্না করা যায়। যেমন পেঁপের শুক্তো, ডালনা, ছেঁচকি, ঘণ্ট, ঝোল প্রভৃতি।

এছাড়া করা যায় কাঁচা পেপের চাটনি, সালাদ ও আচার খাওয়া যায়। চলুন জেনে নিই পেঁপের কয়েকটি উপকারিতা-

১. প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেলে এবং তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। অম্বল ও বদহজমের কষ্ট দূর হয়।

২. কাঁচা পেঁপের তরকারি লিভার বৃদ্ধিরোধ করে এবং অর্শ ও পিলের অসুখে আরাম দেয়।3

৩. ঔষধ হিসেবে কাঁচা ও পাকা পেঁপের অনেক গুণ। পেপটিন বা পেঁপের আঠারও গুণ অশেষ। তবে গর্ভবতী মহিলাদের এবং যাদের মাসিক বেশি হয় তাদের বেশি পেঁপে খাওয়া উচিত নয়।

৪. পেঁপের সালাদ ও রান্না করা তরকারি অর্জীনতায় এবং পাচন সন্বন্ধীয় সব অসুখে আশ্চর্য রকম উপকার করে।

৫. নিয়মিত পেঁপের তরকারি খাওয়া পেটের পীড়া বা উদররোগ ও হৃদরোগ সারাতে বেশ ফলপ্রসূ ভূমিকা রাখে।

 

 

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G