‘সিটি নির্বাচনের নামে ষড়যন্ত্র চলছে’

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

leje mahbubগত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচনের নামে সরকার আরেকটি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সরকার ষড়যন্ত্র করেছিলো। সে সংকটের সমাধান না করে সরকার আবারও সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করে আরেকটি ষড়যন্ত্র করছে।

‘দেশ আজ মহা সংকটে। কেউ গুম হচ্ছে, কেউ অপহৃত হচ্ছে। এই ভয়ে সরকার বিরোধী মতাদর্শের লোকজন সাধারণ মানুষদের কাছে যেতে পারছেন না’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/আলম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G