বিএনপির ২১ নেতাকে রাষ্ট্রপতির দাওয়াত

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda rastroবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের ২১ নেতাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

বঙ্গভবনের ডেসপাস রাইডার রফিকুল ইসলাম বাবু এ দাওয়াতপত্র নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান।

কিন্তু কার্যালয় তালাবদ্ধ থাকায় তিনি তা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে দাওয়াতপত্রটি গ্রহণ করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার জানান, বঙ্গভবন থেকে একটি খামে আসা ২১টি দাওয়াতপত্র গ্রহণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতাদের নামে এগুলো ইস্যু করা হয়েছে।

বঙ্গভবন থেকে পাঠানো সংবর্ধনার চিঠি বিএনপির দফতর বিভাগে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের এই সদস্য।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G