মকরের মুনাফা, তুলার সফলতা (২৮ মার্চ)

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifol3মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
দশাভুক্তি বিশ্লেষণে দেখা যাচ্ছে ভাগ্যই আপনাকে নতুন পথের সন্ধান দেবে। ব্যবসা সংক্রান্ত সমস্যার সুরাহা হতে পারে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। হতাশাজনিত অবসাদ থেকে দূরে থাকুন। প্রেমভাব বাধাযুক্ত।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
আজকের দিনে খুব সতর্কভাবে অশান্তি এড়িয়ে চলুন। কারো কথার উপর ভরসা না করে প্রত্যক্ষ প্রমাণের অপেক্ষা করুন। জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ পেতে পারেন। তবে সুযোগ গ্রহণের আগে সবদিক ভালো করে দেখে নিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮
মিথুন জাতকদের খাদ্যনালীজনিত সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। শ্লেষ্মাজনিত সমস্যা হতে পারে। জাতিকারা অযথা আবেগে পরিচালিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। প্রেমযোগ আছে, তবে এক্ষেত্রে ভাবনা-চিন্তা করে কাজ করতে হবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
চন্দ্রের প্রভাবে জোয়ারের সময় আপনার জন্য শুভ। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা কিছুটা চিন্তিত রাখবে। দাম্পত্য জীবনের যেকোনো ঘটনায় খুব সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। প্রেমযোগ ক্ষীণ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮
মাতুল তরফে ধনলাভের যোগ আছে। ব্যবসায় স্ত্রীর মতামতের গুরুত্ব দিন। গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। জাতিকারা পরিবারে বিশেষ কারণে অভিনন্দিত হবেন। সামাজিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে। প্রেমযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ১২
আপনার রাশির অধিপতি রাহু। রাহুর প্রভাবে আপনার সিদ্ধান্তের ফলে সহকর্মীদের সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। রেগে গিয়ে বা উত্তেজিত হয়ে কাজ করবেন না। জাতিকাদের মা বা মাতৃস্থানীয়াদের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ১৮
ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনকভাবে অতিবাহিত হবে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা আছে। তবে বাড়ির বাইরে আঘাতযোগ পরিলক্ষিত হচ্ছে। জাতিকারা যে কোনো রকম বিতর্ক বা উত্তেজনা এড়িয়ে চলুন। প্রেমযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮
আজকের দিনে আর্থিক বিনিয়োগে লাভের যোগ আছে। মাতুল তরফে ধন লাভের যোগ। জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে। নতুন কাজের প্রস্তাব আসতে পারে। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৫
সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। সম্পত্তি থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। জাতিকারা হঠকারি সিদ্ধান্তের মাসুল গুনবেন। প্রেমযোগ নেই।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
রাশিচক্রে শুভ গ্রহের সমন্বয় দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। ব্যবসায় মুনাফা বাড়বে। ফুসফুস অথবা শ্লেষ্মায় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরিবারে আজ জাতিকাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ব্যবসায় অনৈতিক সমস্যার ফলে আপনার দুশ্চিন্তা বাড়বে। বিদেশ থেকে অর্থলাভের সম্ভাবনা আছে। জাতিকারা জেদের বশে কাজ করা থেকে বিরত থাকুন। প্রেমযোগ আছে। তবে সেটিকে কার্যকরী করতে গেলে প্রচেষ্টার দরকার।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কোনো কাজ গুরুত্বহীনভাবে নিলে তার জন্য কঠিন মূল্য দিতে হতে পারে। জাতিকারা কর্মক্ষেত্রে অযথা হয়রানির শিকার হতে পারেন। প্রেমযোগ আছে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G