বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় আমানউল্লাহ (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমানউল্লাহ সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টসের প্রিন্টিং বিভাগের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে সোনারগাঁও ঢাকা রুটের স্বদেশ পরিবহনের একটি বাস সোনারগাঁয়ের চৈতি গার্মেস্টসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আমানউল্লাহকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমানউল্লাহ।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে তুলে দিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G