ধনুর সফলতা, মকরের সম্মান (৩০ মার্চ)

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৮:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifol3মেষ: (২১ মার্চ– ২০ এপ্রিল) শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৩
প্রিয়জনের সহায়তায় চলার পথ মসৃণ হবে। দিনের মধ্যভাগের মধ্যে ভালো খবর আসতে পারে। পারিবারিক সমস্যা কমতে পারে। জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ সমাপ্ত হতে পারে। প্রেমযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল– ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আজকের দিনে আপনার সঙ্গে ঘটা কোনো ঘটনায় যথেষ্ট অবাক হতে পারেন। উদ্দেশ্য পূরণ ও পরিবারে আনন্দ আসতে পারে। জরুরি কাজগুলো গুছিয়ে নিতে পারবেন। জাতিকারা কারো সাহায্য নেওযার আগে বিচার-বিবেচনা করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

মিথুন: (২২মে– ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সম্পর্ক এবং প্রতিশ্রুতি নিয়ে মানসিক সংকট দেখা দেবে। অর্থলাভের যোগ আছে। জাতিকাদের নানা বাধার ভেতর দিনটি কাটবে। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে। প্রেমযোগ আছে।

কর্কট: (২২ জুন– ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
অনেক দিনের পরিচিত কোনো ব্যক্তির চারিত্রিক বৈচিত্র্য আপনাকে অবাক করতে পারে। খুব চেষ্টা করার পরও কোনো কাজ অসম্পূর্ণ থাকতে পারে। দূর ভ্রমণের প্রয়োজন হতে পারে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
সযত্নে লালিত কোন বিশ্বাসের মূলে আঘাত আসতে পারে। প্রেম নিয়ে সমস্যা বাড়তে পারে। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পরিবারে নতুন দায়িত্ব নিতে হতে পারে।

কন্যা: (২৪ আগস্ট– ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
অহংকারের ফলে বন্ধুদের দূরে সরে যাবার প্রবণতা রাশিচক্রে দেখা যাচ্ছে। আজকের দিনে সমস্যার সহজ সমাধানের আশা কম। জাতিকাদের বারেবারে সিদ্ধান্ত বদল করতে হতে পারে। তবে সুযোগকে কাজে লাগিয়ে উন্নতির যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ।

তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৮
আজকের দিনে মানুষ চিনতে আপনার ভুল হতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে আগের শত্রুতা বিচলিত করবে। সন্তানকে নিয়ে চিন্তার জন্ম হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর– ২২ নভেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
নিজের ভুলে অনুতপ্ত হবেন। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে সহকর্মীদের মধ্যে ধন্ধ শুরু হতে পারে। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর– ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ১৯
মানসিক ধন্ধ বজায় থাকবে, কিন্তু এর মধ্যেই প্রিয়জনের সাহায্য কিছুটা শান্তি পাবেন। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়তে পারেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন। প্রেমযোগ নেই।

মকর: (২২ ডিসেম্বর– ২০ জানুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
সাফল্য খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

কুম্ভ: (২১ জানুয়ারি– ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
অন্যের ইচ্ছার দাম দিতে গিয়ে নিজে কষ্ট পাবেন। বাধার ভেতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেতে নতুন কোনো পরিবর্তন আপনার অনুকূলে চলে আসতে পারে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি– ২০ মার্চ) শুভ রং: আকাশী,  শুভ সংখ্যা: ১১
আজকের দিনে আপনাকে কোনো ঘটনা উৎসাহিত করবে। মানসিক জোর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন। প্রেমের যোগ আছে।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G