ঢাকা বিমানবন্দরে সোয়া ৩ কেজি স্বর্ণসহ গ্রেফতার ২

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

big_gold_seizure ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া তিন কেজি ওজনের ১২টি সোনারবারসহ দুইজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তার একটি দল।

সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ১৯৬-এ করে বিমানবন্দরে পৌঁছালে তাদের তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নুরুল্লাহ্ নূর ও মাহমুদা হোসেইন।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া সোনার আর্থিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G