বৃহস্পতিবার আবারো হরতাল

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hartalলাগাতার অবরোধের সঙ্গে আগামী বৃহস্পতিবার আরো ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

তবে যথারীতি সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতাল কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

এছাড়া বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এসব কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে  বুলু বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০-দলীয় জোটের গুমকৃত সকল বিরোধী নেতাকর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেপ্তারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি এই হরতাল ও বিক্ষোভ সমাবেশ পালিত হবে।

তিনি বলেন, ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বরকত উল্লাহ বুলু জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান ।

প্রতিক্ষন/এডি/মাহমুদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G